Friday, November 27, 2009

মন খারাপ হলে

অযথাই মনে খারাপ করে বসে থাকি
তুচ্ছ সব ব্যাপার নিয়ে।
সকালে অফিস যাবার পথে এক তরুণী
একটা নোংরা শব্দ শুনিয়েছে। কি করে বুঝাই
তার হাতে আমার হাতের স্পর্শ নিতান্তই অনিচ্ছাকৃত ছিল।

অফিসে বসে ক্লায়েন্টের একগাদা অভিযোগ শোনা লাগল
অথচ আমার একটুও দোষ ছিল না, পোস্ট অফিস যদি কিছু হারিয়ে ফেলে, সেটার দায় কি আমার উপড় পড়ে?

ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ভাবি, তোমার কিছু কথায় হয়তো মনটা একটু ভাল হবে। অথচ তুমিও শুনিয়ে গেলে কেবল অভিযোগ আর অভিযোগ। এখন বল, মন খারাপ হলে আর যাও‌‌য়ার মত এখটা জায়গাও আমার অবশিষ্ট থাকল?

No comments: