অযথাই মনে খারাপ করে বসে থাকি
তুচ্ছ সব ব্যাপার নিয়ে।
সকালে অফিস যাবার পথে এক তরুণী
একটা নোংরা শব্দ শুনিয়েছে। কি করে বুঝাই
তার হাতে আমার হাতের স্পর্শ নিতান্তই অনিচ্ছাকৃত ছিল।
অফিসে বসে ক্লায়েন্টের একগাদা অভিযোগ শোনা লাগল
অথচ আমার একটুও দোষ ছিল না, পোস্ট অফিস যদি কিছু হারিয়ে ফেলে, সেটার দায় কি আমার উপড় পড়ে?
ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ভাবি, তোমার কিছু কথায় হয়তো মনটা একটু ভাল হবে। অথচ তুমিও শুনিয়ে গেলে কেবল অভিযোগ আর অভিযোগ। এখন বল, মন খারাপ হলে আর যাওয়ার মত এখটা জায়গাও আমার অবশিষ্ট থাকল?
Friday, November 27, 2009
Wednesday, November 25, 2009
অর্থহীন
কি লিখতে কি যে লিখি নিজেও যানি না
তুমি কিন্তু অন্য কিছু ভেবে বসো না।
অর্থহীন আমার লেখা যত হাবি যাবি কাব্য
পাগল নাকি, আমি কোন নারীর কথা ভাবব?
তুমি কিন্তু অন্য কিছু ভেবে বসো না।
অর্থহীন আমার লেখা যত হাবি যাবি কাব্য
পাগল নাকি, আমি কোন নারীর কথা ভাবব?
১৯
১৯টুকরো তোমার স্নৃতি লাল সাদা এক প্যাকেটে
বহন করি সারাটাক্ষণ নীল জ্যাকেটের পকেটে।
যখনই তোমায় মনে পড়ে
একটা স্মৃতি হাতে করে
লাইটারে দেই চাপ।
গভীর করে বুকে টেনে নেই
হারিয়ে যাওয়া
সুখ পোড়ানো তাপ।
তারপর শুধু ক্ষয়ে ক্ষয়ে যাওয়া
ছাই হয়ে শুধু পড়ে পড়ে যাওয়া
তারপরও তো যায়না মিলিয়ে
কার দেয়া সেই শাপ।
তোমার কথা ভাবাটা কি
আমার কোন পাপ?
বহন করি সারাটাক্ষণ নীল জ্যাকেটের পকেটে।
যখনই তোমায় মনে পড়ে
একটা স্মৃতি হাতে করে
লাইটারে দেই চাপ।
গভীর করে বুকে টেনে নেই
হারিয়ে যাওয়া
সুখ পোড়ানো তাপ।
তারপর শুধু ক্ষয়ে ক্ষয়ে যাওয়া
ছাই হয়ে শুধু পড়ে পড়ে যাওয়া
তারপরও তো যায়না মিলিয়ে
কার দেয়া সেই শাপ।
তোমার কথা ভাবাটা কি
আমার কোন পাপ?
কেন?
আমি চলব অন্য পথে
জানি যাবে না আমার সাথে
তবুও কেন তোমার দিকে অপলক চেয়ে থাকি?
তুমি চলবে তোমার মত
এই পরিচয় হবে গত
জেনেও কেন দিনরাত শুধু তোমার কথাই ভাবি?
জানি যাবে না আমার সাথে
তবুও কেন তোমার দিকে অপলক চেয়ে থাকি?
তুমি চলবে তোমার মত
এই পরিচয় হবে গত
জেনেও কেন দিনরাত শুধু তোমার কথাই ভাবি?
Tuesday, October 6, 2009
একেলা - ১
মাঝ রাত, জেগে আছি, ঘুম চোখে আসেনা
ঘুমপাখি, উড়ে গেছে, নীড়ে আর ফেরে না।
কেন গেছে, কোথা গেছে, কিযে তার বেদনা,
সেই জানে, আর ও জানে, আর কেউ জানেনা।
পাটক্ষেত, কাছে টানে, আর টানে, নীল ঢেউ
বাতাসেতে, খোলা চুলে, কাছে টানে, আরও কেউ।
এত টান, তবু দূর, কতো দূর, জানি না
কিযে ভাষা, কিযে দেশ, আপনার কেউ না।
পরবাসী, পরদেশী, দুয়ে দুই, মেলে না
বরফের, দূর দেশে, আজও তাই, একেলা।
-------
লাইমেন, ০৭ ই অক্টোবর, ২০০৭
ঘুমপাখি, উড়ে গেছে, নীড়ে আর ফেরে না।
কেন গেছে, কোথা গেছে, কিযে তার বেদনা,
সেই জানে, আর ও জানে, আর কেউ জানেনা।
পাটক্ষেত, কাছে টানে, আর টানে, নীল ঢেউ
বাতাসেতে, খোলা চুলে, কাছে টানে, আরও কেউ।
এত টান, তবু দূর, কতো দূর, জানি না
কিযে ভাষা, কিযে দেশ, আপনার কেউ না।
পরবাসী, পরদেশী, দুয়ে দুই, মেলে না
বরফের, দূর দেশে, আজও তাই, একেলা।
-------
লাইমেন, ০৭ ই অক্টোবর, ২০০৭
তুমি অপরের, আমি জানতাম, ভালবাসলাম তবু তোমাকে
বৃষ্টিতেই কেবল ঝরবে আমার অশ্রু
রৌদ্রোজ্জ্বল দিনে রক্ত হয়ে ক্ষরবে তারা পাথরচাপা বুকের ভেতরে।
তুমি অন্যের জানি বলেই তোমাকে কখনো বলবো না।
বল্লেই বা কি?
ভিখারী এই ভিনদেশীকে তুমি কখনোই কি ভালবাসতে?
অনিশ্চিত কষ্টগুলোকে তাই লুকিয়ে রাখবো বুকের খুব ভেতরে
চিনচিনে ব্যাথাটাকে দমিয়ে রাখব না হয় কোন পেইনকিলারে।
কখ্খনো বলব না তোমাকে আমার কষ্টের কারণ
আমাকে অপমান করে আরও কষ্টের জন্ম আমি দিতে দেবোনা।
তাইতো বৃষ্টিকেই কামনা করি আমি
ও এলেই কষ্টগুলোকে ঝরিয়ে দেব
কেউ জানবে না, তুমিও না।
----
লাইমেন, ১২,০৯,২০০৭
আহা-র "ক্রায়িং ইন দ্যা রেইন" দ্বারা অনুপ্রাণিত এবং নিজের কষ্টের কারণে লিখিত।
শিরোনামখানা শিবাজী চট্টোপাধ্যায়ের একটি গান হতে নেয়া।
http://www.somewhereinblog.net/blog/borofblog/28730888
রৌদ্রোজ্জ্বল দিনে রক্ত হয়ে ক্ষরবে তারা পাথরচাপা বুকের ভেতরে।
তুমি অন্যের জানি বলেই তোমাকে কখনো বলবো না।
বল্লেই বা কি?
ভিখারী এই ভিনদেশীকে তুমি কখনোই কি ভালবাসতে?
অনিশ্চিত কষ্টগুলোকে তাই লুকিয়ে রাখবো বুকের খুব ভেতরে
চিনচিনে ব্যাথাটাকে দমিয়ে রাখব না হয় কোন পেইনকিলারে।
কখ্খনো বলব না তোমাকে আমার কষ্টের কারণ
আমাকে অপমান করে আরও কষ্টের জন্ম আমি দিতে দেবোনা।
তাইতো বৃষ্টিকেই কামনা করি আমি
ও এলেই কষ্টগুলোকে ঝরিয়ে দেব
কেউ জানবে না, তুমিও না।
----
লাইমেন, ১২,০৯,২০০৭
আহা-র "ক্রায়িং ইন দ্যা রেইন" দ্বারা অনুপ্রাণিত এবং নিজের কষ্টের কারণে লিখিত।
শিরোনামখানা শিবাজী চট্টোপাধ্যায়ের একটি গান হতে নেয়া।
http://www.somewhereinblog.net/blog/borofblog/28730888
ভুল
ওটাই প্রথম ভুল।
মুগ্ধ চোখে অপলক চেয়ে
দেখেছি কেবল সব ভুলে গিয়ে
কালবৈশাখী হার মানানো
পাগল করা সে চুল।
মুগ্ধ চোখে অপলক চেয়ে
দেখেছি কেবল সব ভুলে গিয়ে
কালবৈশাখী হার মানানো
পাগল করা সে চুল।
Subscribe to:
Posts (Atom)